✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৫, | ১৪:০১:৩৫ |খুলনার দিঘলিয়া উপজেলায় সমির নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লারডাঙ্গা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সমির পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।