✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ২৩:১৭:২৬ |
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শ্বাসরুদ্ধকর জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন অসংখ্য সমর্থক। সেই আবেগের ঢেউ ছুঁয়ে গেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকেও।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার এক মজার পোস্ট ইতোমধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় তৌসিফ লিখেছেন, ‘আজকে জানলাম ১৩ মিনিট শ্বাস আটকে রেখেও আমি বেঁচে থাকতে পারি।’

তার সংক্ষিপ্ত এই মন্তব্যেই ফুটে উঠেছে ম্যাচের উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই চলায় অনেক দর্শকের মতো তৌসিফও যে রীতিমতো শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন, সেটিই রসিকতার ছলে প্রকাশ করেছেন তিনি।

তার এই পোস্টের পর ভক্তরাও মন্তব্যের ঘরে মজার প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। অনেকেই নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিল খুঁজে বলেন, আর্জেন্টিনার ম্যাচ দেখতে গিয়ে তাদের অবস্থাও প্রায় একই ছিল।

আবার অনেকেই মেজার ছলে খোঁচা দিয়ে মন্তব্য করেন, শক্তিশালী কেপ ভার্দের বিপক্ষেই বিশ্বচ্যাম্পিয়নদের এই অবস্থা!

প্রসঙ্গত, কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর সেই রোমাঞ্চকর জয়কে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উচ্ছ্বাসের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে অভিনেতা তৌসিফ মাহবুবের এই ব্যতিক্রমী মন্তব্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..