সর্বশেষ :
বিশ্বকাপের ফাইনালের জন্য পেছাল ফাইনাল পরীক্ষা কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে আজ এককাট্টা যারা পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ জাপানে আড়াই হাজারেরও বেশি খাদ্যপণ্যের দাম বাড়ছে ‘বিশ্বের দ্রুততম’ সুপার এসইউভি উন্মোচন ল্যাম্বরগিনির বিশ্বকাপে নজর কাড়ছে মিশর, বিতর্কে কোচ হোসাম হাসান আর্জেন্টিনা-কেপ ভার্দে লড়াইয়ে জয়ের পাল্লা কার দিকে? জানাল সুপার কম্পিউটার আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের ভুলের কোনো সুযোগ নেই: কার্লোস কুইরোজ ১৯৯০-এর ক্যামেরুন ট্র্যাজেডি কি আর্জেন্টিনার বিপক্ষে ফেরাবে পুঁচকে কেপ ভার্দে?

স্বর্ণের নতুন দাম নির্ধারণের পর আজ ভরি কত?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৩, | ১১:৩৯:৩৬ |

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। যা আজ শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। এ দিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..