সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

আইজিপি-বিএনপি বৈঠক অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২৪, | ০৭:০৫:১১ |

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দলীয় কর্মসূচিতে সহযোগিতার জন্য আইজিপির সঙ্গে এই বৈঠক করে বিএনপি।

বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সদস্য সচিব আবদুস সালাম, সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন প্রতিনিধি দলে রয়েছেন।

বৈঠক শেষে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, আইজিপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা মাসব্যাপী যে কর্মসূচির প্রণয়ন করেছি, সেই কর্মসূচি সফল হওয়ার জন্য তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ্যানী বলেন, কর্মসূচি যেন স্বাস্থ্যবিধি মেনে করা হয়- সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন আইজিপি। তিনি আমাদের আরও জানিয়েছেন, জেলা-মহানগরে যেসব কর্মসূচি আমাদের হবে, সেসব জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বলে দেবেন আইজিপি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..