✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইউরিক অ্যাসিড কমাতে উপকারী ৪ ঘরোয়া পানীয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৪:২১:৩৮ |
শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। বিশেষ করে হঠাৎ হাত, পা, মুখ ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর্থ্রাইটিস এবং কিডনিতে পাথরের মতো নানা স্বাস্থ্য সমস্যার কারণও হতে পারে ইউরিক অ্যাসিড। রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে ওষুধ দেন চিকিৎসকরা। এর পাশাপাশি যদি বাড়িতেই কিছু পানীয় তৈরি করে খাওয়া যায় তাহলে ইউরিক অ্যাসিড কমানো যাবে। যেমন-

শসার রস
শসায়  ৯০ শতাংশই পানি থাকে। শরীর থেকে বিষাক্ত পদার্থ ও অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের করে দিতে সাহায্য করে এই পানীয়। শসায় থাকা ফ্ল্যাভোনয়েড ইউরিক অ্যাসিড  কমাতে সাহায্য় করে। 

তরমুজের রস 
তরমুজে পানির পরিমাণ বেশি ও পিউরিন কম। তরমুজের রস প্রস্রাব পরিষ্কার করতে ও কিডনি থেকে দ্রুত ইউরিক অ্যাসিড দূর করতে সাহায্য করে। 

আদা চা
আদার মধ্যে জিঞ্জেরল নামের একটি যৌগ রয়েছে। এটি ইউরিক অ্যাসিডের কারণে হওয়া গাঁটের ব্যথা ও ফোলা কমাতে সাহায্য করে। কয়েক টুকরা তাজা আদা পানিতে সিদ্ধ করে তাতে একটু মধু মিশিয়ে চা বানান। নিয়মিত এই পানীয় খেলে জয়েন্টের ব্যথা কমে। এটি শরীরের জন্যও খুব উপকারী।

গ্রিন টি 
অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর গ্রিন টি শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। এতে থাকা পলিফেনল ইউরিক অ্যাসিড তৈরির এনজাইমকে ধ্বংস করে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..