✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বই ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৮, | ১৩:৫৫:৫৬ |
শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হচ্ছে। 

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক এবং তাদের ভেতরের সৃজনশীলতা ও প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ।

শিক্ষামন্ত্রী জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া নতুন বইটির মাধ্যমে প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে শিখন কার্যক্রমকে আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে তোলার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..