সর্বশেষ :
হতাশা থেকে হুমকি দিচ্ছে তারা : ইরানের প্রেসিডেন্ট ট্যাঙ্কার যুদ্ধের দুঃস্বপ্ন, হরমুজে ফের ডুববে মার্কিন আধিপত্য? সংঘাতমুখী অবস্থান নিচ্ছে ইরানের নতুন নেতৃত্ব তিন সপ্তাহের হামলায় যা বোঝা গেল, আসলে কী চায় যুক্তরাষ্ট্র ইসরায়েল? ইরান লন্ডনে হামলা চালাতে সক্ষম, ইসরায়েলের এমন দাবি নাকচ করল যুক্তরাজ্য হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী ৬ শর্তে ইরানের সঙ্গে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের জন্য ১০ জরুরি নির্দেশনা এক জীবনে ৪০তম ট্রফি জিতলেন গার্দিওলা, ম্যানসিটিতে কত? বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর বেইজিং, ২য় অবস্থানে রাজধানী ঢাকা

একুশে পদক-২০২১ বিতরণ করলেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-২০, | ১৩:০১:৪৪ |

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২১ বিশিষ্ট ব্যক্তির মাঝে একুশে পদক-২০২১ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। তার পক্ষ থেকে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ। খবর ইউএনবির

মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর), শামছুল হক (মরণোত্তর) ও অ্যাডভোকেট আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর) ভাষা আন্দোলনে তাদের ভূমিকার জন্য পদক পেয়েছেন।

বেগম পাপিয়া সারোয়ার সংগীতে, রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা অভিনয়ে, আহমেদ ইকবাল হায়দার নাটকে এবং সৈয়দ সালাউদ্দিন জাকী চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন।

ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তিতে, পাভেল রহমান আলোকচিত্রে এবং গোলাম হাসনায়েন, ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা (মরণোত্তর) মুক্তিযুদ্ধে রাখা অবদানের স্বীকৃতি পেয়েছেন।

অজয় দাশগুপ্ত সাংবাদিকতায়, অধ্যাপক ড. সমীর কুমার সাহা গবেষণায়, মাহফুজা খানম শিক্ষায়, ড. মির্জা আব্দুল জলিল অর্থনীতিতে ও অধ্যাপক কাজী কামরুজ্জামান সমাজসেবায় পদক পেয়েছেন।

কাজী রোজী, বুলুবুল চৌধুরী ও গোলাম মুরশিদ ভাষা ও সাহিত্যে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক পেয়েছেন।

তাদের প্রত্যেককে একটি স্বর্ণপদক, সনদ ও দুই লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম পদক বিজয়ীদের ওপর মানপত্র পাঠ এবং অনুষ্ঠান পরিচালনা করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..