✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

প্রাথমিকের এক কোটি ১০ লাখ শিক্ষার্থী ১০০০ টাকা পাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-১৮, | ১২:২১:১৯ |

‘কিডস অ্যালাউন্স’ হিসেবে আগামী মার্চে এক হাজার করে টাকা পাবে প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১০ লাখ শিক্ষার্থী। এ টাকা দিয়ে নতুন জামা, জুতা ও ব্যাগ কিনতে পারবে তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার্থীরা এ টাকা পাচ্ছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় অর্থ ছাড় করেছে বলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

জানা যায়, উপবৃত্তি ও কিডস অ্যালাউন্স বাবদ অর্থ মন্ত্রণালয় থেকে তিন হাজার ৫০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এ টাকা থেকে নিয়মিত এক কোটি ১০ লাখ শিক্ষার্থী কিডস অ্যালাউন্স হিসেবে প্রায় এক হাজার ১০০ কোটি টাকা পাবে। আর উপবৃত্তির তিন কিস্তির বকেয়াও পরিশোধ করে দেওয়া হবে এ টাকা থেকে।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, কিডস অ্যালাউন্স ও উপবৃত্তির বকেয়া টাকা দিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পেয়েছি। যে কোনো সময় এ টাকা বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর টাকাটা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে চাই উপহার হিসেবে। এতে তারা নতুন উদ্যমে ক্লাসে ফিরতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..