সর্বশেষ :
বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী মহাজাগতিক নিউট্রিনোর উৎসের সন্ধানে বড় অগ্রগতি বিজ্ঞানীদের পরীক্ষা মহারাষ্ট্রে, সিট পড়লো আবুধাবিতে! ৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন লোহাগড় দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে হবু বরকে হত্যা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা, ফিরছে ‘সাডেন ডেথ’! বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি চালু

৩য় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৪, | ১৩:১২:১২ |
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখবেন তিনি।

তবে তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তাঁদের বিয়ে হবে একেবারেই ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁদের বিয়ে হবে রেজিস্ট্রির মাধ্যমে এবং অনুষ্ঠানটি থাকবে ব্যক্তিগত পরিসরে।

জীবনের বর্তমান সময়কে সবচেয়ে সুখের অধ্যায়গুলোর একটি উল্লেখ করে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের ‘আশীর্বাদ’ বলেও মন্তব্য করেন এই অভিনেতা। তবে বিয়ের খবর ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ও আলোচনায় কিছুটা বিস্মিত আমির।

তিনি বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’ একই সঙ্গে বিয়ের খবর কীভাবে প্রকাশ্যে এসেছে, সেটিও তাঁর কাছে বিস্ময়ের।


এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।’ জানা গেছে, প্রায় ২৫ বছর আগে আমির ও গৌরীর প্রথম পরিচয়। মাঝখানে দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরে আবার তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর কয়েকটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে সবসময়ই আড়ালে রাখার চেষ্টা করেছেন এই জুটি।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের সৌভাগ্য মনে করেন। তাঁর সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পান এবং এই সম্পর্কের মাধ্যমে জীবনে নতুন এক পূর্ণতা অনুভব করছেন।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান জুনাইদ ও ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন দুজন। অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে এক ছেলে রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..