✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আলিয়ার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-২৩, | ১৪:০৩:৫৩ |

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! মুম্বাইয়ের রয়্যাল পাম স্টুডিওতে আলিয়া ভাটের রিহার্সালের প্রস্তুতি চলাকালে প্রাণ হারান ৪২ বছর বয়সী কাঠমিস্ত্রি চন্দ্রধারী সিংহ যাদব।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অভিনেত্রী আলিয়া ভাট-এর রিহার্সালের প্রস্তুতির সময় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা শর্ট সার্কিটের কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার পর নিহতের পরিবারের জন্য ৪০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন এফডব্লিউআইসিইর (Federation of Western India Cine Employees) ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানিয়েছে।

সংগঠনটির দাবি, নিহত কর্মীর দুই কন্যার ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে আরও বড় আর্থিক সহায়তা প্রয়োজন।

এই দুর্ঘটনার পর আবারও শুটিং সেটে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা, কর্মপরিবেশ এবং কাজের সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, তারকাখচিত বড় বাজেটের চলচ্চিত্র নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে নেপথ্যের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না।

সূত্র: ফাস্ট পোস্ট

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..