বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী এবং আলোচিত মডেল পরীমনি এবার আরেক ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় পরীমনি আর্জেন্টিনার জনপ্রিয় একটি গানে নেচে নেচে মডেলিং করেছেন।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করেন পরীমনি। পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা’।
ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরে জনপ্রিয় একটি আর্জেন্টাইন গানের তালে নাচ ও মডেলিং করছেন তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে মিল রেখে নিজের সাজসজ্জাও করেছেন তিনি।
এছাড়া ভিডিওতে আর্জেন্টাইন ফুটবল তারকাদের বিভিন্ন উদযাপন ও মাঠের অঙ্গভঙ্গির অনুকরণ করতে দেখা যায় তাকে। বিশেষ করে লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ এবং ক্রিস্টিয়ান রোমেরোসহ দলের কয়েকজন তারকার পরিচিত ভঙ্গি নাচের মাধ্যমে উপস্থাপন করেন তিনি।

