✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আলিয়ার আড়াই মিনিটের ঝড়, ভিডিও ভাইরাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:৩০:৪৯ |

কোমরের দুলুনি ও হাসির ছটা দেখানোর দিন শেষ। এবার স্পাই হয়ে আসছেন আলিয়া ভাট। টিজারে আভাস পাওয়া গিয়েছিল।

বুধবার (১৮ জুন) প্রকাশিত ‘আলফা’র আড়াই মিনিটের ট্রেলার তাকে মনে হলো যেন এক ক্ষুধার্ত হায়না। ক্রোধ ও সৌন্দর্যের আগুন জ্বাললেন একসঙ্গে।

শুরুতেই দেখা যায় সীতা রূপী ছোট্ট আলিয়াকে। যাকে নিজে হাতে ইস্পাতদৃঢ় করে গড়ে তুলছেনন বাবারূপী ববি দেওল। পরিচিতি ও প্রশক্ষিণ পর্বের শেষে জ্বলে ওঠার ইঙ্গিত দেন আলিয়া। জানান, একাই লঙ্কা জ্বালিয়ে দেবেন তিনি।

এখান থেকেই শুরু ধুন্ধুমার অ্যাকশনের। যেখানে পর্দায় রূপের বদলে ক্রোধের আগুন জ্বালতে দেখা যায় আলিয়াকে। কোমরের দুলুনির মতোই সাবলীল ছিলেন মারকাটারি দৃশ্যে। যার শেষ হয় হৃতিক চমকে।

ট্রেলারে রাফ অ্যান্ড টাফ লুকে আলিয়া যেমন নজর কেড়েছেন তেমনই মনোযোগ নিজেদের দিকে নিয়েছেন ববি দেওল ও অনিল কাপুররা। ববি ধরা দিয়েছেন বিধ্বংসী অবতারে। নেটিজেনদের মতে অ্যানিমেলের পর ফের চমকে দিলেন তিনি। অনীলের চরিত্রটি গাম্ভীর্যের কারণে ভংকরের পাশাপাশি ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠেছে।

ক্যামিও যেন বলিউডের রীতিতে পরিণত হয়েছে। ‘পাঠান’, ‘টাইগার’ ‘ওয়ার’-এর মতো এখানেও ব্যতিক্রম হচ্ছে না। তবে দর্শকরা ভেবেছিলেন আলিয়ার ছবিতে শাহরুখ কিংবা সালমানকে পাবেন তারা। অথচ চমকে দিলেন হৃতিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..