✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ব্যাটে-বলে মিলে গেলেই সিনেমার কথা জানাব: ফারিন খান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:২৮:৩১ |
সময়ের আলোচিত অভিনেত্রী ফারিন খান। অভিনয়ের শুরুটা বড় পর্দা দিয়ে হলেও বর্তমানে ছোট পর্দাতেই নিয়মিত তিনি। তাই বলে বড় পর্দাকে মোটেই ইতি বলেননি, বরং শিগগিরই রুপালি পর্দা রাঙাতে চান এ লাস্যময়ী। 

বুধবার (১৭ জুন) বিকেলে মুঠোফোনে দেশের একটি গণমাধ্যমকে ফারিন খান বলেন, এই মুহূর্তে একটি নাটকের শুটিংয়ে আছি। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়েই বেশি ব্যস্ততা। অভিনয়টাতেই মনোযোগী হতে চাচ্ছি বলতে পারেন। 

সিনেমায় কবে ফিরছেন, এমন প্রশ্নে তিনি বলেন, আসলে কথা তো অনেকের সঙ্গেই হচ্ছে। এর মধ্যে অনেকগুলো ভালো চিত্রনাট্য হাতে এসেছে। সেগুলো নিয়ে কথাবার্তাও বেশ ইতিবাচকভাবেই আগাচ্ছে। তবে এগুলো তো আসলে অফিশিয়াল না। যখন সবকিছু ঠিক হবে, আই মিন ব্যাটে-বলে মিলে যাবে তখন সবাইকে জানাব।



তার কথায়, আমার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। সিনেমাজগতে যখন পা রাখি তখন ছিলাম এসএসসি পরীক্ষার্থী। বয়স কম ছিল, ছিল পড়াশোনার চাপ। তা ছাড়া পরিবারের সদস্যরাও চাননি সিনেমায় নিয়মিত কাজ করি। সেজন্য অভিনয়ে বিরতি নিতে বাধ্য হয়েছিলাম। নইলে আরও বেশ কিছু সিনেমায় আমাকে দেখা যেত। 

গত ঈদে ‘বলো ভালোবাসি’সহ বেশ কয়েকটি নাটকে দেখা গেছে ফারিনকে। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন তিনি। প্রচারের অপেক্ষায় রয়েছে তার ‘রোদের জোছনা’ নাটকটি। এতে জোছনা চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..