✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বন্ড ছেড়ে ২৫ বিলিয়ন ডলার তুলছে এনভিডিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৭, | ১৪:০৮:০৫ |
বন্ড বাজারের মাধ্যমে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে এনভিডিয়া।

গত সোমবার প্রতিষ্ঠানটি জানায়, বাজারে তারল্য বা নগদ অর্থের প্রবাহ বাড়াতে পাঁচ বছরের মধ্যে প্রথম বন্ড ছাড়ল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ খাতের শীর্ষস্থানীয় কোম্পানিটি। খবর রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ২০ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা ছিল এনভিডিয়ার। তবে বিনিয়োগকারীদের ব্যাপক সাড়ার কারণে শেষ পর্যন্ত বন্ডের আকার বাড়ানো হয়। সূত্রমতে, এনভিডিয়ার বন্ড কেনার জন্য প্রায় ৮৫ বিলিয়ন ডলারের আবেদন জমা পড়েছে।

বিনিয়োগকারীদের এমন বিপুল চাহিদার কারণে ঋণের পরিমাণ বাড়িয়ে ২৫ বিলিয়ন ডলার করার সিদ্ধান্ত নেয়া হয়।

এনভিডিয়া জানায়, সংগৃহীত ঋণ সাতটি ভিন্ন মেয়াদে পরিশোধ করা হবে। এর মধ্যে কিছু বন্ডের মেয়াদ ২০৫৬ সাল পর্যন্ত থাকবে। বন্ডের বেশির ভাগ চাহিদাই এসেছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজার থেকে। এর আগে ২০২১ সালের জুনে শেষবারের মতো বন্ড বাজার থেকে ৫ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছিল এনভিডিয়া।

এনভিডিয়ার এক মুখপাত্র জানান, বন্ড থেকে পাওয়া অর্থ কোম্পানির সাধারণ প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করা হবে। এর মধ্যে আগের কিছু ঋণ বা বন্ডের অর্থ পরিশোধ ও পুনর্বিন্যাস করার পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..