✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

অস্ট্রেলিয়াকে ২-০ তে হারিয়ে এবার হোয়াইটওয়াশের হাতছানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ২১:০১:২৮ |
ক্রিকেটের পরাশক্তি, ওয়ানডেতে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এতদিন কোনো ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেই আক্ষেপ এবার ঘুচল। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে সিরিজে হারিয়ে দিল বাংলাদেশ। ১৫ বছর পর ওয়ানডে ম্যাচে অজিদের হারানোর পর এবার এল সিরিজ জয়ের গৌরব। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের ডিএলএস মেথডে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। এতে এক ম্যাচ হাতে রেখেই ২-০তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। রোববারের তৃতীয় ও শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে কেবলই আনুষ্ঠানিতায়।

অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তোলার পর বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে বেশ কিছু সময়। এরপর মাঠ শুকিয়ে যখন খেলার উপযোগী করা হলো ততক্ষণে ইনিংস থেকে ৮ ওভার কাটা পড়ে যায়। বাংলাদেশের জন্য সংশোধিত টার্গেট দাঁড়ায় ৪২ ওভারে ১৯২ রান। টাইগাররা ৩৫ ওভারের মধ্যেই ৫ উইকেটে ১৯৫ রান তুলে নিয়ে সিরিজ জয়ের আনন্দে ভাসে। সৌম্য সরকার ৪২, নাজমুল হোসেন শান্ত ৪২, তাওহীদ হৃদয় ৪০, লিটন দাস ২১ ও মিরাজ ২০ রান করেন।

এর আগে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের অনবদ্য বোলিং নৈপুন্যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। ফিজের তোপে তারা শূন্য রানে ৩ উইকেট হারিয়ে লজ্জার মুখে পড়ে। অস্ট্রেলিয়ার ১ হাজার ২৪ ম্যাচের ওয়ানডে ইতিহাসে এমন তেতো অভিজ্ঞতা এই প্রথম। বাংলাদেশও প্রথমবার শূন্য রানে কোনো দলের তিন উইকেট নিতে পারল প্রথমবার।

ওয়ানডে ক্রিকেটের ৪ হাজার ৯৭৫ ম্যাচের ইতিহাসে শূন্য রানে তিন উইকেট হারানোর নজির আগে ছিল মোটে তিনটি। এর মধ্যে একটির শিকার আবার বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে সেই ম্যাচটিতে প্রথম ওভারেই চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম তিন বলেই হ্যাটট্রিক করে অনন্য কীর্তি গড়েন লংকান পেস তারকা চামিন্ডা ভাস। পরের বলটিতে সানোয়ার হোসেন চার মারলেও পঞ্চম বলে তিনিওবিদায় নেন।

বাংলাদেশের আগে শূন্য রানে তিন উইকেট হারানোর লজ্জা ছিল পাকিস্তানের। ১৯৯৭ সালে লাহোরে দক্ষিণ আফ্রিকার শন পোলকের ওভারে আউট হন সাঈদ আনোয়ার, আমির সোহেল ও ইজাজ আহমেদ। এছাড়া, ১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে বার্মিংহামে নিউজিল্যান্ডের রিচার্ড হ্যাডলি ও ল্যান্স কেয়ার্নসের বোলিংয়ে আউট হন পাকিস্তানের মুদাসসার নজর, মহসিন খান ও জহির আব্বাস।

গৌরবময় এ দিনে অস্ট্রেলিয়াকে দাপটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে ৩-০তে হারানোর হাতছানি মেহেদী হাসান মিরাজদের সামনে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..