✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে রিট

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০২-০৮, | ০৪:৩৩:২৫ |

আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

সোমবার এ রিট দায়ের করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

রিট আবেদনে আইন সচিব, আইন কমিশনের চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, বার কাউন্সিলের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের সচিব ও পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।

আবেদনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না- সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়েছে, সারা বাংলাদেশে গত কয়েক বছরে ৬৭ জনের বেশি বিজ্ঞ আইনজীবী হত্যা, নির্যাতন, হামলা-অপহরণের শিকার হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে।

আইনজীবীদের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন চাঞ্চল্যকর ও স্পর্শকাতর মামলা পরিচালনা ও শুনানি করতে হয়। যে কারণে কোর্ট রুম থেকে বের হয়েই আদালতের অফিসার তথা আইনজীবীরা সম্পূর্ণ নিরাপত্তাহীন হয়ে পড়েন এবং বিভিন্ন সময়ে অমানুষিক ও বর্বর নির্যাতনের শিকার হতে হয়।

আগামী সপ্তাহে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানিয়েছেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..