✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

দলের বিরুদ্ধে স্লোগান হলে বিশ্বকাপে ম্যাচ বন্ধের হুমকি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৮:০২:০৫ |

বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়ে গেল ইরান। জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সমালোচনার মধ্যে অননুমোদিত পতাকা প্রদর্শন বা দলের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলে ম্যাচ স্থগিত করার হুমকি দিয়েছে দেশটি।

ইরানের গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনয়ামালির জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ফিফাকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ইরান যেসব স্টেডিয়ামে খেলবে সেখানে যদি অননুমোদিত পতাকা আনা হয় বা জাতীয় দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া হয় তাহলে দলের ম্যানেজার ম্যাচ বন্ধ করার উদ্যোগ নেবেন।

বৃহস্পতিবার (১১ জুন) থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের গ্রুপ জি-এর অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই ভেন্যুতে তারা বেলজিয়ামের মুখোমুখি হবে এবং ২৬ জুন সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে।

ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, মিসরের বিপক্ষে ম্যাচ চলাকালে কোনো বিশৃঙ্খলা হবে না- এমন আশ্বাস পেয়েছেন তারা। তবে এই ম্যাচ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কারণ স্থানীয় আয়োজকরা এটিকে ‘প্রাইড ম্যাচ’ হিসেবে ঘোষণা করেছিলেন। এ বিষয়ে ইরান ও মিসরের ফুটবল কর্তৃপক্ষ সমকামী অধিকারসংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ জানায়।

এর আগে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেস চলাকালে বিক্ষোভকারীরা ইরানকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছিল। তাদের অভিযোগ ছিল, দলটি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে না।

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে সাংগঠনিক চ্যালেঞ্জেও পড়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের টিকিট বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে, ফলে অনেক সমর্থক মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ হারাচ্ছেন। সব মিলিয়ে, বিশ্বকাপ শুরুর আগেই ইরানকে ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াবিষয়ক উত্তেজনা বাড়ছে, যা এবারের আসরে নতুন এক ভূ-রাজনৈতিক মাত্রা যোগ করেছে।

তথ্য সূত্র - রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..