✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

চতুর্থ বিশ্বকাপেও ‘ছোট্ট ছেলের মতো’ অনুভূতি সনের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৭:৫৯:৩৫ |

চারবারের বিশ্বকাপ অভিজ্ঞতা থাকলেও আবেগের জায়গায় কোনো পরিবর্তন হয়নি দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিনের। তিনি জানিয়েছেন, বিশ্বকাপের মঞ্চে নামার অনুভূতি প্রতিবারই নতুন এবং এখনও তিনি নিজেকে ছোট্ট ছেলের মতোই অনুভব করেন।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। এশিয়ার অন্যতম অভিজ্ঞ দলটির নেতৃত্বে আছেন ৩৩ বছর বয়সী সন, তিনি জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪৪ ম্যাচে ৫৬ গোল করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নেওয়া সন এখন চতুর্থ আসরের অপেক্ষায়। বিশ্বকাপে এখন পর্যন্ত ১১ ম্যাচে তার গোল ৩টি এবং অ্যাসিস্ট ১টি।

দীর্ঘদিন ইউরোপের ফুটবলে খেলার পর বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে খেলছেন। তার অভিজ্ঞতা ও ফর্মকে কেন্দ্র করেই দক্ষিণ কোরিয়া দল ভালো কিছুর স্বপ্ন দেখছে।

আগামী শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। তার আগে সংবাদ সম্মেলনে সন বলেন, বিশ্বকাপের অভিজ্ঞতা যতবারই হোক, অনুভূতি সব সময় একই থাকে।

তিনি বলেন, ‘বিশ্বকাপে ফিরতে পেরে আমি খুব খুশি। এটা আমার প্রথম হোক বা চতুর্থ, আমি এখনও সেই ছোট্ট ছেলেটির মতোই অনুভব করি। বিশ্বকাপ আমার কাছে স্বপ্নের মঞ্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা অতীত থেকে শিখেছি। কাতার বিশ্বকাপে আমরা ভালো ও খারাপ দুই অভিজ্ঞতাই পেয়েছি। এখন আমরা আরও পরিণত ও অভিজ্ঞ দল।’

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আগের ব্যর্থতা নিয়ে খুব বেশি ভাবছেন না জানিয়ে সন বলেন, ‘প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। আমরা এক ম্যাচ করে সামনে এগোব।’

‘এ’ গ্রুপে দক্ষিণ কোরিয়ার অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..