✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

যে কারণে হাইতিকে জার্সি পাল্টাতে বললো ফিফা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৪:০৩:৪০ |

বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ প্রতিটি দলের জার্সি। অনেক সময় একটি দেশের পরিচয়, সংস্কৃতি ও ইতিহাসও ফুটে ওঠে সেই জার্সির নকশায়। তবে বিশ্বকাপ শুরুর মাত্র একদিন আগে জার্সি নিয়েই বিপাকে পড়েছে হাইতি।

হাইতির জার্সিতে রাজনৈতিক বার্তার ইঙ্গিত রয়েছে বলে মনে করছে ফিফা। এ কারণে দলটির জার্সির নকশায় পরিবর্তন আনার অনুরোধ জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

হাইতির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার অনুরোধ অনুযায়ী জার্সির নকশায় কিছু পরিবর্তন আনার বিষয়টি তারা বিবেচনা করছে। তবে তাদের দাবি, জার্সিতে কোনো রাজনৈতিক বার্তা বা অবস্থান তুলে ধরা হয়নি।

প্রতিষ্ঠানটির ভাষ্য, হাইতির নারী ও পুরুষদের সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের অগ্রযাত্রাকে সামনে রেখেই এই জার্সির নকশা করা হয়েছে। কিন্তু জার্সির নিচের অংশে ব্যবহৃত নীল ও লাল রঙের বিশেষ বিন্যাসকে ফিফা রাজনৈতিক বার্তার ইঙ্গিত হিসেবে দেখছে।

এবারের জার্সির মূল ভাবনায় ছিল হাইতির ইতিহাস ও জাতীয় গৌরব। নকশার ধারণা ব্যাখ্যা করতে গিয়ে সায়েতা জানিয়েছে, দুই শতাব্দীরও বেশি সময় আগে জন্ম নেওয়া একটি জাতির নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে এই জার্সি তৈরি করা হয়েছে। তাদের মতে, এটি শুধু একটি খেলার পোশাক নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও গর্বের বহিঃপ্রকাশ।

তবে ফিফার আপত্তির কারণে বিশ্বকাপের ঠিক আগে জার্সির নকশায় পরিবর্তন আনতে হচ্ছে হাইতিকে। ফলে মাঠে নামার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দলটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..