✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন নিষিদ্ধ সেই রেফারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৩:৫১:৩১ |

০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন ভেঙে গেলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে বাদ পড়া এই ম্যাচ কর্মকর্তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন দেশটির সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং সাধারণ মানুষ।

৩৪ বছর বয়সী আরতান ছিলেন ২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন। প্রথম সোমালিয়ান হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ফ্লোরিডায় রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে গিয়ে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সীমান্ত ও অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটকা পড়েন।

মার্কিন প্রশাসনের দাবি, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করে ফেরত পাঠানো হয়। তবে আরতান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে নিজ দেশ সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। বুধবার মোগাদিসুতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..