✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ব্রাজিল-মরক্কো ম্যাচের দায়িত্বে বিতর্কিত রেফারি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১৩:৪৯:০৩ |

বিশ্বকাপ ফুটবলে মাঠের খেলার উত্তেজনা ছাপিয়ে যায় সবকিছুকে। আর সেখানে যদি রেফারি ম্যাচে কোনো ভুল সিদ্ধান্ত দেন তাহলে তো উত্তেজনা আরও চরমে ওঠে।

ব্রাজিল তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে আফ্রিকান জায়ান্ট মরক্কোর বিপক্ষে। আর সেই ম্যাচে এক বিতর্কিত রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।

স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ এর আগেও বড় ম্যাচে দায়িত্ব পালন করতে গিয়ে বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার জন্ম দিয়েছেন।

এক মাস আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখ বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচে মাদ্রিদ মিডফিল্ডার কামাভিঙ্গাকে বিতর্কিতভাবে লাল কার্ড দেন, যা নিয়ে নানা সমালোচনা হয়েছে। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা বিবাদে জড়ান এই রেফারির সঙ্গে।

মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ভিনচিচের দুই সহকারী লাইনসম্যান হিসেবেও থাকছেন স্লোভেনিয়ার দুজন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..