✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি, সমর্থকদের ঠকানোর অভিযোগে তদন্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১১, | ১১:০৪:৫৭ |

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারির অভিযোগে তোলপাড় ফুটবল বিশ্ব। সাধারণ সমর্থকদের পকেট কাটতে ফিফার ‘গোপন চাল’ নিয়ে তদন্ত শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে, একই সঙ্গে স্পোর্টসওয়াশিং থেকে স্পন্সর বিতর্ক—সব মিলিয়ে মাঠের বাইরের উত্তাপই এখন বেশি আলোচনায়।

আজ থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে শুরু হয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। তবে খেলা শুরুর আগেই একের পর এক বিতর্কে ঘিরে গেছে এই আসর।

অভিযোগ উঠেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিজেদের বিতর্কিত রাজনৈতিক অবস্থান আড়াল করতে বিশ্বকাপকে ‘স্পোর্টসওয়াশিং’-এর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে, বড় ক্রীড়া আসরগুলো অনেক সময়ই আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের ভাবমূর্তি তুলে ধরার কৌশল হিসেবে ব্যবহৃত হয়।

ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ারের স্পোর্টস ফিলোসফির অধ্যাপক এমিলি রিয়াল বলেন, বিশ্বকাপের মতো আয়োজন রাজনৈতিক বার্তা দেওয়ার বড় প্ল্যাটফর্ম। এর মাধ্যমে একটি দেশ তার ক্ষমতা ও প্রভাব তুলে ধরতে চায়।

এর আগেও বেইজিং অলিম্পিক, রাশিয়া বিশ্বকাপ, কাতার বিশ্বকাপকে ঘিরে একই ধরনের অভিযোগ উঠেছিল। এবার সেই তালিকায় যুক্তরাষ্ট্রের নামও যুক্ত হয়েছে।

ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’ দেওয়াও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এই সিদ্ধান্তকে অনেকেই প্রশ্নবিদ্ধ বলেছেন। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের ড. অস্কার বার্গলুন্ড একে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, এটি স্পোর্টসওয়াশিংয়ের একটি উদাহরণ।

এদিকে সৌদি আরামকোকে প্রধান স্পন্সর করায় পরিবেশবাদী সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তাদের দাবি, তেল কোম্পানিকে এমন বড় ক্রীড়া আসরের সঙ্গে যুক্ত করা পরিবেশগত দিক থেকে উদ্বেগজনক।

সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে টিকিট বিক্রি নিয়ে। নিউইয়র্ক, নিউজার্সির অ্যাটর্নি জেনারেলরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছেন। অভিযোগ অনুযায়ী, ফিফা ইচ্ছাকৃতভাবে টিকিটের বড় একটি অংশ গোপন রেখে বাজারে সংকট তৈরি করেছে, যাতে দাম বাড়ানো যায়।

আরও অভিযোগ রয়েছে, স্টেডিয়ামের আসনের অবস্থান নিয়ে দর্শকদের ভুল তথ্য দেওয়া হয়েছে, যার ফলে অনেক সমর্থক প্রতারিত হয়েছেন।

যদিও ফিফা দাবি করেছে, বিশ্বজুড়ে ফুটবল বিস্তারের লক্ষ্যেই ৩২ দল থেকে বাড়িয়ে ৪৮ দলের টুর্নামেন্ট করা হয়েছে। তবে সমালোচকদের মতে, এর পেছনে মূল লক্ষ্য আর্থিক লাভ।

বিশ্লেষকদের ধারণা, বিশ্বকাপ এখন কেবল ফুটবলের আসর নয়, এটি রাজনীতি ও বাণিজ্যেরও বড় মঞ্চে পরিণত হয়েছে।

সূত্র: বিবিসি 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..