✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকোতে সব স্কুল বন্ধ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৮:৫৫:১৬ |

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে ঘিরে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। যানজট কমানো এবং নগরবাসী ও বিদেশি পর্যটকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

মঙ্গলবার দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট শেইনবাউম জানান, জরুরি সেবা এবং বিশ্বকাপ-সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত কর্মীদের বাইরে ফেডারেল সরকারি কর্মচারীদেরও সেদিন বাসা থেকে কাজ করতে হবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিক মেক্সিকো তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ছয় সপ্তাহব্যাপী এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধন উপলক্ষে মেক্সিকো সিটির বাসিন্দা ও আগত পর্যটকদের চলাচল, সড়ক নিরাপত্তা এবং প্রবেশগম্যতা নিশ্চিত করতেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও অতি প্রয়োজনীয় নয় এমন প্রশাসনিক কার্যক্রমে ‘ওয়ার্ক ফ্রম হোম’ পদ্ধতি অনুসরণের আহ্বান জানান।

গ্রুপ ‘এ’-তে থাকা মেক্সিকো নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ১৮ জুন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। জাপোপানে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। এরপর ২৪ জুন মেক্সিকো সিটিতে চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্বাগতিকরা।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..