সর্বশেষ :
প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন ৪ বিষয়ের মধ্যে যা যা থাকছে বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ শিল্প-সংস্কৃতি শিক্ষায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ হবে মানবতাবিরোধী অপরাধে হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক মিয়ানমারে তরুণদের যুদ্ধে ঠেলে দিচ্ছে জান্তা, নতুন কৌশলে চাপে বিদ্রোহী গোষ্ঠী কি এই মার্কিন সি ড্রোন? জোহানেসবার্গে বন্দুক হামলায় প্রাণ হারালো ১২ জন, হাসপাতালে আরও ৯ যুক্তরাষ্ট্রের হামলার পর সৌদি-তুরস্ককে ঘটনা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফুটবল বিশ্বকাপ : ক্রিকেট তারকারা কে কোন দলের সমর্থক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১৪:০২:৩৩ |
অপেক্ষার প্রহর শেষের পথে। আগামীকাল (বৃহস্পতিবার) পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও বিশ্বকাপ ঘিরে উন্মাদনার শেষ নেই বাংলাদেশেও। বিশ্বকাপ ঘিরে এ উন্মাদনার একটা বড় অংশজুড়ে থাকে লাতিন আমেরিকার দুটি দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা।

দেশের ক্রিকেট তারকারাও বিশ্বকাপের জোয়ারে ভাসছেন। তারা নিজেরাও কোনো না কোনো দলকে সমর্থন দেন, নিজেদের মধ্যে তর্কও চলে দেদারসে। বর্তমান ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্রাজিল ভক্ত। আবার টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এবং টেস্ট কাপ্তান নাজমুল হোসেন শান্ত আর্জেন্টিনার সমর্থক। এদিকে, বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল ব্রাজিলের সমর্থক। 

দেশের ক্রিকেট তারকাদের মধ্যে ব্রাজিলের সমর্থক হিসেবে পরিচিত তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমানও। এদিকে, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম আর্জেন্টিনাতে মুগ্ধ।

তবে টাইগার শিবিরে ব্যতিক্রমও আছে। তরুণ পেসার নাহিদ রানা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত। যদিও তিনি নির্দিষ্ট কোনো দলকে সমর্থন করেন না। এ ছাড়া ওপেনার সৌম্য সরকারও রোনালদোর ফ্যান। আর তাই সমর্থনটাও পর্তুগালের প্রতি থাকছে তার। বাংলাদেশ দলে ফুটবলযুদ্ধ জমে উঠেছে। অনুশীলনের ফাঁকে ক্রিকেটাররা মাতেন স্লেজিং আর কথার লড়াইয়ে। 

আর্জেন্টিনার সমর্থক যারা
লিটন দাস, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাসির হোসেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাকও আর্জেন্টিনার সমর্থক।

ব্রাজিলের সমর্থক যারা
তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাইফ হাসান, রুবেল হোসেন এবং প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..