✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

আনচেলত্তি ভাঙতে পারবেন কি শতবর্ষের সেই ‘অভিশাপ’?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১০, | ১২:৫২:২৩ |

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তবে ব্রাজিলের বিশ্বজয়ের মিশন শুরু হবে আগামী ১৩ জুন, গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে। এবারের বিশ্বকাপে সেলেসাওরা মাঠে নামছে এক বিশাল আক্ষেপ আর নতুন মিশন নিয়ে। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে পঞ্চম তারকা জয়ের পর দীর্ঘ দুই দশক পেরিয়ে গেলেও আর কখনোই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি সাম্বার দেশ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেই সোনালি অতীত ফিরিয়ে আনার গুরুদায়িত্ব এখন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো অ্যানচেলত্তির কাঁধে।

তবে অ্যানচেলত্তির সামনে কেবল ব্রাজিলকে ট্রফি জেতানোর চ্যালেঞ্জই নেই, তাকে লড়াই করতে হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ও অজেয় এক পরিসংখ্যানের বিরুদ্ধে। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো বিদেশি কোচ বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি। বিগত ৯৬ বছরের ইতিহাসে যে দেশই বিশ্বকাপ জিতেছে, তাদের ডাগআউটে ছিলেন সেই দেশেরই কোনো ভূমিপুত্র। শতবর্ষ ছোঁয়া এই অলিখিত নিয়ম বা ‘অভিশাপ’ আজ পর্যন্ত কোনো বিদেশি কৌশলী ভাঙতে পারেননি।

২০০২ সালে লুইজ ফিলিপে স্কোলারির অধীনে ব্রাজিল যখন শেষবার বিশ্বসেরা হয়েছিল, তখনো ডাগআউটে ছিলেন একজন ব্রাজিলিয়ানই। এরপর থেকে প্রতিবারই ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও নকআউট পর্বের দেয়াল টপকাতে ব্যর্থ হয়েছে হলুদ জার্সিধারীরা। এবার সেই খরা কাটাতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন ভরসা রেখেছে কার্লো অ্যানচেলত্তির ওপর। রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচের মিশন তাই কেবল ব্রাজিলের হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ই নয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মাটিতে অ্যানচেলত্তি যদি এই ট্রফি জিততে পারেন, তবে ফুটবল ইতিহাসের পাতায় অমর হয়ে যাবেন তিনি। ব্রাজিলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি ইতিহাসের প্রথম বিদেশি কোচ হিসেবে বিশ্বজয়ের এক অনন্য ও অবিস্মরণীয় কীর্তি গড়বেন এই ইতালিয়ান জাদুকর।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..