✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

এবারের বিশ্বকাপে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে?

যোশুয়া কিমিখ (বাম থেকে), মানুয়েল নয়ার, দেনিজ উনদাভ ও জামাল মুসিয়ালা। ছবি: সংগৃহীত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ২২:০০:৪১ |
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাস কিছুটা ফিরে পেয়েছে জার্মানি। তবে দুই জয় সত্ত্বেও দলের পারফরম্যান্স সমর্থকদের পুরোপুরি আশ্বস্ত করতে পারেনি। ফলে বিশ্বকাপের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে—জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে?

অনেকের মতে, এই তালিকার শীর্ষে রয়েছেন জার্মান অধিনায়ক ও বায়ার্ন মিউনিখ তারকা যোশুয়া কিমিখ। ডানপ্রান্তের রক্ষণভাগে তার ভূমিকা জার্মানির সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্বকাপে জার্মানি ভালো করতে চাইলে কিমিখকে নিজের সেরাটা দিতে হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আবার কেউ কেউ মনে করেন, বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ারই হতে পারেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলে প্রত্যাবর্তনের পর অভিজ্ঞ এই গোলরক্ষকের ওপর বড় দায়িত্ব থাকবে।

এছাড়া আর্সেনালের ফরোয়ার্ড কাই হাভার্টজও আলোচনায় আছেন। দলের প্রধান গোলদাতা হিসেবে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো শ্লটারবেক এবং বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার আলেকসান্দার পাভলোভিচকেও জার্মানির সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তবে জনপ্রিয়তার বিচারে বর্তমানে সবার চেয়ে এগিয়ে কিমিখ। বিশ্বকাপের আগে পুরুষদের সাময়িকী প্লেবয় জার্মান জাতীয় দল নিয়ে পাঠকদের মধ্যে একটি জরিপ চালায়। সেখানে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলের কোন খেলোয়াড়ের সঙ্গে তারা সবচেয়ে বেশি একসঙ্গে বসে বিয়ার পান করতে চাইবেন।

জরিপে ১৬ শতাংশ ভোট পেয়ে শীর্ষে ছিলেন যোশুয়া কিমিখ। দ্বিতীয় স্থানে থাকা ভিএফবি স্টুটগার্টের স্ট্রাইকার দেনিজ উনদাভ পেয়েছেন ১২ দশমিক ৫ শতাংশ ভোট। তৃতীয় স্থানে থাকা জামাল মুসিয়ালার পক্ষে ভোট দিয়েছেন ১২ শতাংশ অংশগ্রহণকারী।

৩১ বছর বয়সি কিমিখ ২০২৪ সালে ইলকাই গুন্ডোগানের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর জার্মান জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পান।

এ পর্যন্ত জার্মানির জার্সিতে ১০৯টি ম্যাচ খেলেছেন কিমিখ। জাতীয় দলের হয়ে তিনি ১০টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৮টি গোল।

বিশ্বকাপের মঞ্চে জার্মানির ভাগ্য নির্ধারণে একাধিক তারকার ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বহুমুখী দক্ষতার কারণে যোশুয়া কিমিখকে অনেকেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..