✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ফিফা বিশ্বকাপ ২০২৬

‘দু’জনের জন্য বিশ্বকাপ খেলব’, জোতার স্মৃতিতে আবেগঘন রবার্টসন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ২১:৫৮:০৮ |

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে, কিন্তু পর্তুগালের দলে নেই প্রয়াত ফুটবলার দিয়োগো জোতা। ২০২৫ সালের ৮ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ২৮ বছর বয়সী এই তারকা। তার অনুপস্থিতি বিশ্বকাপের আবহে নতুন করে নাড়া দিচ্ছে ফুটবল বিশ্বকে।

তবে মাঠে না থাকলেও স্মৃতিতে জোতা থাকবেন, এমনটাই জানালেন তার স্ত্রী রুত কার্দোসো। স্কটল্যান্ড অধিনায়ক অ্যান্ডি রবার্টসনকে লেখা এক আবেগঘন চিঠিতে তিনি তুলে ধরেছেন জোতার অমলিন উপস্থিতির কথা।

লিভারপুলে একসঙ্গে খেলার সময় জোতা ও রবার্টসনের মধ্যে গড়ে উঠেছিল গভীর বন্ধুত্ব। সেই সম্পর্কের প্রতিফলনই দেখা যায় রুতের চিঠিতে। তিনি লেখেন, স্কটল্যান্ড বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার দিন থেকেই তিনি বুঝেছেন, জোতা কখনও সত্যিকারের মাঠ ছাড়েননি।

চিঠিতে রুত উল্লেখ করেন,‘তুমি একা বিশ্বকাপে যাচ্ছ না, দিয়োগোর স্বপ্নও তোমার সঙ্গে যাচ্ছে। মাঠে নামলে প্রতিটি মুহূর্তে ও তোমার সঙ্গে থাকবে—ভাবনায়, হৃদয়ে।’

তিনি আরও বলেন, ‘ওকে মনে রাখার জন্য ধন্যবাদ। দিয়োগো তোমাকে নিয়ে গর্বিত ছিল, এখনও আছে। এই স্বপ্নটা উপভোগ করো নিজের জন্য এবং ওর জন্য।’

রবার্টসনও এই বার্তায় আবেগাপ্লুত। তিনি বলেন, ‘জোতা সবসময় আমার হৃদয়ে থাকবে। তার স্মৃতি আমাদের প্রতিটি মুহূর্তে ফিরে আসে। আমি শুধু নিজের জন্য খেলছি না, আমাদের দু’জনের জন্যই খেলব।’

এবার স্কটল্যান্ডের লক্ষ্য ইতিহাস গড়া। অধিনায়ক রবার্টসনের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে চায় দলটি। এর আগে বহুবার চেষ্টা করেও শেষ ষোলোয় উঠতে পারেনি স্কটিশরা।

সূত্র: বিবিসি

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..