ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১৪০৪ দিন পর মাঠে ফিরেই ম্যাচসেরা হলেন স্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটে বলে দারুণ পারফরম্যান্স করেন তিনি।
ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রানের অনবদ্য ইনিংস খেলার পর বল হাতে ২ উইকেট শিকার করেন সৈকত। তার অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাঠে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে ২০০৫ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল টাইগারা।
মিপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৮৬ রান করেন মোসাদ্দেক।
টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৪২.২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান করার পর বৃষ্টির কারণে আর খেলা হয়নি। বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের ইনিংসের অন্যতম ভরসা ছিলেন মোসাদ্দেক। ৭ চার ও ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের ঝলমলে ইনিংস। তার সেই ইনিংসে বাংলাদেশকে এনে দেয় লড়াকু সংগ্রহ।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, 'প্রথমবার যখন জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম, ফিলিংসটা ঠিক একই রকম ছিল।'
এ জাতীয় আরো খবর..