✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরানি সমর্থকদের টিকিট দিচ্ছে না যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৯, | ১৫:০৫:২০ |

বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বরাদ্দকৃত টিকিট প্রত্যাহার করে নিয়েছে বলে দাবি করেছে ইরান। এতে যেসব সমর্থক আগে থেকেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছিলেন, তারা দলের ম্যাচগুলোতে উপস্থিত হতে পারছেন না।

মঙ্গলবার (৯ মে) দেশটির ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিক্ত কূটনৈতিক বিরোধের কারণে যুক্তরাষ্ট্র ইরানি সমর্থকদের উপস্থিতিতে বাধা দিচ্ছে।

ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর তিন দিনেরও কম সময় বাকি থাকতে যুক্তরাষ্ট্র আবারও জাতীয় দলের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনকারী স্টেডিয়ামগুলোতে ইরানি সমর্থকদের উপস্থিতিতে বাধা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে।

ইরানের ফুটবল সংস্থাটি বলছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের জন্য তাদের আট শতাংশ টিকিট বরাদ্দ পাওয়ার কথা, যা অংশগ্রহণকারী ফেডারেশনগুলোকে তাদের সমর্থকদের মধ্যে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে বিতরণের জন্য দেওয়া হয়।

বিবৃতি অনুসারে, ইরান তাদের কোটা পাওয়ার পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করে দিয়েছিল এবং কিছু সমর্থক প্রয়োজনীয় ব্যবস্থাও করে ফেলেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তবে এক অপ্রত্যাশিত পদক্ষেপে ইরান ফুটবল ফেডারেশনকে দেওয়া বরাদ্দ প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে ফেডারেশন জাতীয় দলের সমর্থকদের একটি টিকিটও সরবরাহ করতে অক্ষম।

ফেডারেশন এই পদক্ষেপকে আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল চেতনা এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী বলে বর্ণনা করেছে। তারা ফিফা এবং টুর্নামেন্টের আয়োজকদের নিরপেক্ষতা, ন্যায্যতা এবং প্রতিষ্ঠিত নিয়মকানুন সমুন্নত রাখতে এবং দেশটির সমর্থকদের জন্য প্রয়োজনীয় শর্তাদি সরবরাহের আহ্বান জানিয়েছে।

তবে তেহরানের এই অভিযোগের বিষয়ে ফিফা বা মার্কিন আয়োজক কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। এর আগে তেহরানের ভাষ্যমতে, ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাদের প্রতিনিধিদলের প্রায় ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরান তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিশরের মুখোমুখি হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..