✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:৩৯:৩৬ |

মাত্র ৩ দিন পরই মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপ। এবারের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপের এবারের আসরে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে; যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড হবে। ৪৮ দলের এই আসর চলবে ৩৯ দিন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ প্রতিটি দলের জন্য রয়েছে প্রাইজমানির ব্যবস্থা।

বিশ্বকাপের এবারের আসরে ৮৭১ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা পুস্কার দেওয়া হবে। যে দল চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার তথা ৬১৩ কোটি টাকা। গ্রুপপর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই রয়েছে পুরস্কার।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার করে।

রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। তারা পাবে ৯ মিলিয়ন ডলার করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..