✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন গোলরক্ষককে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৮, | ২২:৩৮:০০ |
ফিফা বিশ্বকাপ শুরুর আর কদিন বাকি। এরই মধ্যে সবাই সেরে নিচ্ছে প্রস্তুতি।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গতকাল এক প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।

টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে আর্জেন্টিনা ২-০ গোলে হারাল হন্ডুরাসকে। ইনজুরি থেকে পুরোপুরি ফিট না হওয়া বেশ কিছু তারকা খেলোয়াড়কে সাইড বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছে কোচ লিওনেল স্কালোনি।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, প্রীতি ম্যাচটি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো “দিবু” মার্তিনেজকে একটি নতুন ভূমিকায় দেখা গেছে।

মার্তিনেস গ্লাভস জোড়া তুলে রেখে হাতে তুলে নেন একটি পেশাদার ক্যামেরা।



সাইডলাইনে দলের সতীর্থদের পাশে দাঁড়িয়ে থাকার পাশাপাশি তিনি পিচের পাশে থাকা মূলধারার ফুটবল আলোকচিত্রীদের সঙ্গে বসে পড়েন।

 ম্যাচ চলাকালীন তাকে অত্যন্ত মনোযোগ দিয়ে সতীর্থদের খেলার ছবি তুলতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, ম্যাচ চলাকালে ক্যামেরা হাতে ম্যাচে অংশ নেওয়া খেলোয়াড় ছবি তুলছেন।

ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন দিকে ধরে মুর্হূতগুলো ক্যামেরা বন্দি করছেন। সময়টা বেশ উপভোগ করছে আর্জেন্টাইন এই বাজপাখি।

উল্লেখ্য, অ্যাস্টন ভিলার হয়ে ফ্রাইবুর্গের বিপক্ষে উয়েফা ইউরোপা লিগ ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়েন। তবে সেই ভাঙা আঙুল নিয়েই পুরো ম্যাচ খেলে দলকে ৩-০ ব্যবধানে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিলেন তিনি।

বর্তমানে তিনি একটি বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

হন্ডুরাসের বিপক্ষে টেক্সাসের কাইল ফিল্ডে অনুষ্ঠিত এই ম্যাচে তার জায়গায় আর্জেন্টিনার গোলপোস্ট সামলান হুয়ান মুসো।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..