✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘পেডি’ ঘিরে বিতর্ক, সমালোচনার মুখে জাহ্নবী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ২০:২৭:৪২ |
মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘পেডি’। ছবির কয়েকটি দৃশ্য নিয়ে দর্শকের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তি তুলেছেন।
 
তাদের অভিযোগ, জাহ্নবী কাপুরকে ঘিরে কিছু দৃশ্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অস্বস্তিকর এবং ছবির মূল গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এটি রাম চরণ ও জাহ্নবীর প্রথম বড় পর্দার জুটি। শুটিং শুরুর পর থেকেই নানা কারণে খবরের শিরোনামে ছিল সিনেমাটি। শুটিং চলাকালে চোখে আঘাত পেয়েছিলেন রাম চরণ।

পরে প্রচারণার সময়ও এক ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এবার ছবির কিছু দৃশ্যকে ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, দর্শকের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কয়েকটি দৃশ্যে অতিরিক্ত যৌনভঙ্গিমার উপস্থাপন করা হয়েছে, যা অপ্রয়োজনীয় এবং পুরো কাহিনির গতি নষ্ট করেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ছবির পরিচালক।



নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘কাউকে অস্বস্তিতে ফেলা বা কাউকে অসম্মান করার ইচ্ছা কখনও আমার ছিল না। সিনেমার উদ্দেশ্য হওয়া উচিত দর্শককে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা।’

পরিচালক আরো জানান, নারীদের অবমাননা বা কেবল বস্তু হিসেবে উপস্থাপন করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সবসময় নারীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন। 

একই সঙ্গে চলমান বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী জাহ্নবী কাপুর। ফলে বিতর্ক ঘিরে তাঁর অবস্থান জানতে ভক্তদের আগ্রহ এখনও অব্যাহত রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..