✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০৬, | ১২:০৯:১৩ |
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হচ্ছে রোববার (৭ জুন) থেকে। দীর্ঘ ছুটি শেষে আবারও শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়। এরপর টানা ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে প্রায় দুই সপ্তাহের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

ছুটি শেষ হলেও ৫ ও ৬ জুন সাপ্তাহিক বন্ধ থাকায় রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে। এতে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের ছুটি উপভোগ করেছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ছুটি আরও দীর্ঘ ছিল। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে ক্লাস শুরু হবে। ফলে মাদরাসা শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি পেয়েছে।

দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীরা আবারও পাঠচর্চায় ফিরতে যাচ্ছে, যা শিক্ষাবর্ষের নিয়মিত কার্যক্রমকে নতুন করে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..