✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ইতালিতে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য নতুন নির্দেশনা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-০২, | ১৪:১৩:৩১ |

ইতালিতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকার ইতালি দূতাবাস। সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল এ তথ্য জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পোর্টালে নিয়মিত নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে ভিএফএস গ্লোবাল। এরপর শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার জন্য নির্ধারণ করা হবে সাক্ষাতের তারিখ। এ জন্য শিক্ষার্থীদের আলাদাভাবে সাক্ষাতের সময় চাওয়ার আবেদন করতে হবে না।

বিশ্ববিদ্যালয়ে নিবন্ধনের সময় যে ই-মেইল ঠিকানা ব্যবহার করা হয়েছে, ভিএফএস গ্লোবাল সেই ঠিকানাতেই যোগাযোগ করবে বলে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের আর্থিক পৃষ্ঠপোষক বা স্পন্সর কারা হতে পারবেন, সে বিষয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুপু, মামা, খালা এবং চাচাতো, ফুফাতো, মামাতো বা খালাতো ভাইবোনও আর্থিক গ্যারান্টর হিসেবে গ্রহণযোগ্য হবেন। ইতালিতে বসবাসরত আত্মীয়রাও স্পন্সর হতে পারবেন।

ভাষাগত যোগ্যতার ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাস জানিয়েছে, ভাষা দক্ষতার সনদ বাধ্যতামূলক। কেবল আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত সনদ গ্রহণ করা হবে। সনদে আবেদনকারীর মৌখিক অনুধাবন, লিখিত অনুধাবন, কথোপকথন এবং লেখার দক্ষতা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া, আবেদনের সঙ্গে শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতার সত্যতা প্রমাণে সিআইএমইএ সনদ অথবা ‘ডিক্লেয়ারেশন অব ভ্যালু’ জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক-তালিকাভুক্তির ভিত্তিতে শিক্ষার্থী ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..