✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে: পুতুল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০১-২৫, | ০৯:০১:০৬ |

ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিম্যাটিক রাষ্ট্রদূত সায়মা ওয়াজেদ পুতুল বলেছেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে হবে, আমাদের শিশুদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদের দেশের মেয়েদের মধ্যে যোগ্যতার কোনো কমতি নেই। আমাদের শুধু তাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে যেন তারা ভয়কে জয় করে, সামাজিক বাধা অতিক্রম করে এমন কিছু করতে পারে যা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

রবিবার ইউ এন উইমেন ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্ট-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় ‘আনটোল্ড টেলস অফ উইমেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনায় সভাপতির বক্তৃতায় সায়মা ওয়াজেদ এসব কথা বলেন।

এ অধিবেশনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সংকটের বিরুদ্ধে যারা কাজ করছেন সেই নারী নেত্রীদের একত্রিত করা হয়েছিল। যেখানে নারীরা তাদের অভিজ্ঞতার অনুপ্রেরণামূলক ঘটনাগুলো তুলে ধরেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..