✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৫-২২, | ১১:২০:২০ |নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে মেগাসিটি ঢাকাও। আজ সকালে বায়ুদূষণে বিশ্বে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১২৭ যা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে চিলির রাজধানী সান্তিয়াগো।
আজ শুক্রবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এছাড়াও আজ তালিকার এরপরের স্থানে রয়েছে চীনের হাংজু শহর। যার বায়ুমান স্কোর ১৫৩। এ ছাড়া তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও ৪র্থ স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা আইকিউএয়ার ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে।