✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২১, | ১৭:৫২:৩২ |

ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় স্ত্রী সিমা আক্তারকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী রেজাউল করিম মাদবরের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি রেজাউল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়াউল হক (জিয়া) বাসস-কে এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ৮ বছরের এক মেয়েকে নিয়ে জিরাবো এলাকায় থাকতেন রেজাউল ও সিমা আক্তার দম্পতি। সিমা পোশাক কারখানায় কাজ করতেন। তবে রেজাউল কোনো কাজ করতেন না। সিমা তার স্বামীকে কাজের কথা বললে তাকে মারধর করতেন। পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালের ২৪ এপ্রিল ভোরে সিমাকে মাথায় আঘাত ও গলা কেটে হত্যা করে রেজাউল। পালানোর সময় বাড়ির মালিক তাকে ধরে পুলিশে সোপর্দ করে। 

এ ঘটনায় সিমার বাবা জাহিদুল ইসলাম ওই দিনই আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। একই বছরের ৩১ আগস্ট আশুলিয়া থানার এসআই ওমর ফারুক আদালতে রেজাউলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ১১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..