✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২০, | ১৯:২২:৩৫ |

বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়াঘাটা নামকস্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ পণ্যবাহী ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহতরা হলেন-বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজী, মোংলা বন্দরে কর্মরত জাহাজ চালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বাহাদুর শিকদার। তবে বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তিনজন খুলনা-মোংলা জাতীয় মহসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান। আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজনসহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..