✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

নেতানিয়াহুর গোপন সফর নিয়ে যা বলছে আরব আমিরাত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৭:২৩:২৭ |

ইরান যুদ্ধের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

নেতানিয়াহুর এ সফর সংক্রান্ত তথ্য পুরোপুরি অস্বীকার করেছে আরব আমিরাত। একইসঙ্গে দেশটি কোনও ইসরায়েলি সামরিক প্রতিনিধিদলকে গ্রহণ করার প্রতিবেদনও অস্বীকার করেছে।

বৃহস্পতিবার গালফ নিউজের খবরে বলা হয়, এক বিবৃতিতে আমিরাত সরকার বলেছে- সংযুক্ত আরব আমিরাত পুনরায় নিশ্চিত করছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সুপরিচিত ও আনুষ্ঠানিকভাবে ঘোষিত, যা কেবল আব্রাহাম চুক্তির কাঠামোর মধ্যে পরিচালিত হয়। এই সম্পর্ক কোনও অস্বচ্ছ, গোপন বা অনানুষ্ঠানিক ব্যবস্থার ওপর ভিত্তি করে গঠিত নয়।

বিবৃতিতে আরও বলা হয়, সম্পর্কের এমন কাঠামো অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত, অঘোষিত সফর বা অপ্রকাশিত ব্যবস্থা সংক্রান্ত যেকোনও দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

গণমাধ্যমগুলোকে সঠিক তথ্য উপস্থাপন, পেশাদারিত্ব বজায় রাখার এবং যাচাইবিহীন তথ্য প্রচার বা বিভ্রান্তিকর রাজনৈতিক বয়ান সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, ইরানের সঙ্গে যুদ্ধের সময় নেতানিয়াহুর গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। সংবাদমাধ্যম বিবিসি বলছে, খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান যুদ্ধের সময় আরব আমিরাত সফর ও দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে তিনি গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর দফতর দাবি করেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী ও আমিরাতের প্রেসিডেন্টের ওই বৈঠকের মাধ্যমে ‘ঐতিহাসিক অগ্রগতি’ অর্জিত হয়েছে। সূত্র: গালফ নিউজ, আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..