✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইসরায়েলের সঙ্গে জোট আমিরাতকে রক্ষা করতে পারেনি : আরাগচি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৬:৫২:১১ |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ইরানের ওপর সামরিক হামলায় আমিরাত সরাসরি জড়িত ছিল। একই সঙ্গে তিনি দেশটিকে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। পরে নিজের সরকারি টেলিগ্রাম চ্যানেলেও বিষয়টি প্রকাশ করেন।

আরাগচি বলেন, আমাকে স্পষ্টভাবে বলতে হচ্ছে, আমার দেশের বিরুদ্ধে আগ্রাসনে আমিরাত সরাসরি জড়িত ছিল। তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে, যেখান থেকে আমাদের ওপর গোলাবর্ষণ ও সামরিক সরঞ্জাম নিক্ষেপ করা হয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেও আমিরাত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তার ভাষায়, ‘ইসরায়েলের সঙ্গে আপনারা যে জোট করেছেন, তা আপনাদেরও রক্ষা করতে পারেনি। ইরানের প্রতি আপনাদের নীতি নতুন করে ভাবা উচিত।’

২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন হিসেবে দেখা হয়েছিল। তবে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরান বারবার অভিযোগ করে আসছে, ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কিছু দেশ তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

ব্রিকস বৈঠকে আরাগচির এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষ করে ইরান-ইসরায়েল বিরোধের প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে কূটনৈতিক বিভাজন দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..