সর্বশেষ :
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প?

ট্রাম্পের চীন সফরের মাঝেই পুতিনের বেইজিং সফরের ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৪, | ১৬:৪৬:১৬ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে চীন সফরে রয়েছেন, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন চীন সফরের ঘোষণা দিল ক্রেমলিন। এতে নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে মস্কো-বেইজিং ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সফরের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হয়নি।

পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত কয়েক বছরে ৪০ বারের বেশি বৈঠক করেছেন। সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে বেইজিংয়ে তাদের সাক্ষাৎ হয়। 

দুই নেতা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘সীমাহীন কৌশলগত অংশীদারত্ব’ চুক্তিতে সই করেন। এর তিন সপ্তাহ পরই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বর্তমানে চীন সফরে রয়েছেন। তার সফরসঙ্গীদের মধ্যে প্রযুক্তি ও ব্যবসা খাতের কয়েকজন শীর্ষ ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে আছেন টিম কুক, ইলন মাস্ক ও জেনসেন হুয়াং। 

ট্রাম্পের চীন সফরের মধ্যেই পুতিনের সম্ভাব্য বেইজিং সফরের খবর সামনে আসা বিশ্ব রাজনীতিতে নতুন কৌশলগত বার্তা দিচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..