✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ফ্রিজে সাড়ে তিন বছর ধরে রাখা নবজাতকের লাশ!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১৩, | ২২:২৯:৪০ |
জাপানের ওসাকা শহরে নিজ বাসার ফ্রিজে মৃত নবজাতক সন্তানকে সাড়ে তিন বছর ধরে লুকিয়ে রাখার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই নারী জানিয়েছেন, নিজের সন্তানকে কখনোই হারাতে চাননি বলেই তিনি এমনটি করেছেন। 

তদন্তকারী কর্মকর্তাদের মতে, ২০২২ সালের আগস্ট মাসের শেষের দিকে ওই নারী মৃত অবস্থায় কন্যা সন্তান প্রসব করেন। এরপর তিনি শিশুটির দেহ একটি টি-শার্টে জড়িয়ে প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজের ভেতর রেখে দেন। গত ৯ এপ্রিল পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

হৃদয়বিদারক বিষয় হলো, যে প্লাস্টিক ব্যাগে শিশুটিকে রাখা হয়েছিল, তার ওপর হাতে লেখা ছিল— ‘আমি দুঃখিত, আমি তোমাকে ভালোবাসি।’ 

ময়নাতদন্তে জানা গেছে, শিশুটি জন্মের সময় মৃত ছিল এবং ওজন ছিল মাত্র ৩১৫ গ্রাম। এটি একটি অপরিণত শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নারী কেন অ্যাম্বুলেন্স ডাকেননি বা কাউকে জানাননি— তার কারণ হিসেবে তিনি জানান, ‘আমি আমার বাচ্চাকে চিরদিনের জন্য নিজের কাছে রাখতে চেয়েছিলাম।’ 

যেভাবে প্রকাশ্যে এলো ঘটনা 
ঘটনাটি আকস্মিকভাবে সামনে আসে যখন গত ৭ এপ্রিল ওই নারীকে মাদক সংক্রান্ত অপরাধের সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ফ্রিজের ভেতরে নবজাতকের মরদেহের সন্ধান পায় পুলিশ। 

বর্তমানে ওই নারীর বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে ওসাকা পুলিশ। 

সূত্র: জাপান টুডে 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..