✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

ইরান যুদ্ধে মার্কিন সামরিক ব্যয় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে: পেন্টাগন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ২২:২৩:২৮ |

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ব্যয় ইতোমধ্যে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের জানান, এই ব্যয়ের মধ্যে রয়েছে- সামরিক সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপন, পাশাপাশি চলমান সামরিক অভিযানের অপারেশনাল খরচ। 

তিনি বলেন, গত মাসের শেষ দিকে দেওয়া পূর্ববর্তী হিসাবের তুলনায় ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বেড়েছে।

নৌ অবরোধে বাণিজ্যিক জাহাজের রুট পরিবর্তন
এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধের ফলে রিপোর্ট লেখা পর্যন্ত ৬৫টি বাণিজ্যিক জাহাজ তাদের নির্ধারিত রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পাশাপাশি চারটি জাহাজ অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সামরিক সূত্রের মতে, এই অবরোধের উদ্দেশ্য হলো হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা এবং একই সঙ্গে ইরানের সামুদ্রিক কার্যক্রম সীমিত করা।

ইরানের অবস্থান
তেহরান বলছে, তারা হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি ছাড়া কোনও জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

ইরানি কর্তৃপক্ষ এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে ‘আগ্রাসনমূলক পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে এবং বলেছে, তারা নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..