সর্বশেষ :
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ইমানের নিরাপদ দুর্গ মদিনা মুনাওয়ারা বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো সৌরজগতের দূরবর্তী বরফাচ্ছন্ন মহাজাগতিক বস্তুর চারপাশে মিলল বায়ুমণ্ডল সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল ওপেনএআইয়ের নতুন মূল্য নীতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি বাজার মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

অচেনা শত্রুর মুখোমুখি জর্জকুট্টি, নতুন রহস্য নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১১, | ১৩:১৫:৫৯ |
পরিবারকে রক্ষার লড়াইয়ে অসাধারণ বুদ্ধিমত্তার জন্য দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছে জর্জকুট্টি চরিত্রটি। মালয়ালম সিনেমা ‘দৃশ্যম’-এর প্রথম দুই কিস্তির সাফল্যের পর এবার আরও রহস্য, আতঙ্ক ও অজানা বিপদের আভাস নিয়ে আসছে ‘দৃশ্যম ৩’। ট্রেলার প্রকাশের পর থেকেই সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে নতুন এই কিস্তি।

শনিবার রাতে কোচিতে আয়োজিত ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে পরিচালক জিতু জোসেফ জানান, এবার গল্পের ধরণ আগের দুই ছবির চেয়ে ভিন্ন। তাঁর ভাষায়, প্রথম ও দ্বিতীয় পর্বে জর্জকুট্টি জানতেন কারা তাঁকে অনুসরণ করছে। কিন্তু এবার তিনি নিজেই বুঝতে পারছেন না, কে তাঁর পেছনে লেগেছে।

পরিচালক বলেন, আগের কিস্তিগুলোতে পুলিশ ও নিহত তরুণের পরিবারকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল। তবে নতুন ছবিতে পরিস্থিতি আরও জটিল ও অনিশ্চিত। যদিও পুরো রহস্য আগেভাগে প্রকাশ করতে চাননি তিনি। শুধু ইঙ্গিত দিয়েছেন, দর্শকদের জন্য এবারও বড় ধরনের চমক অপেক্ষা করছে।

অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনায় আসে জর্জকুট্টি চরিত্রে অভিনয় করা মোহনলালেএর মন্তব্য। তিনি মজা করেই জানান, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির গল্প এখানেই শেষ হচ্ছে না।

মোহনলাল বলেন, তিনি অনেকবার জর্জকুট্টিকে বাঁচিয়ে রাখার কথা বলেছেন, কারণ চরিত্রটির যাত্রা এখনো শেষ হয়নি। এমনকি দর্শকের আগ্রহ থাকলে ‘দৃশ্যম ৪’ ও ‘দৃশ্যম ৫’-এর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। অভিনেতার দাবি, প্রযোজক অ্যান্টনি পেরুমবাভুর নাকি ভবিষ্যতের আরও কিস্তি নিয়েও ভাবনা শুরু করে দিয়েছেন।

২০১৩ সালে মুক্তির পর প্রথম ‘দৃশ্যম’ ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়। শুধু মালয়ালম নয়, হিন্দি রিমেক দুটিও বক্স অফিসে সফল হয়। পুরো সিরিজের কেন্দ্রে রয়েছেন এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টি, যিনি পরিবারকে রক্ষার জন্য অসম্ভব ঠান্ডা মাথায় একের পর এক কৌশল সাজান।

‘দৃশ্যম ৩’-এও আগের ছবির পরিচিত মুখদের দেখা যাবে। জর্জকুট্টির ভূমিকায় ফিরছেন মোহনলাল। পাশাপাশি থাকছেন মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল।

ট্রেলারে দেখা গেছে, আগের ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জর্জকুট্টি। পরিবার অতীত ভুলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও তাঁর মধ্যে কাজ করছে অজানা আতঙ্ক। ধীরে ধীরে স্পষ্ট হয়, পুরোনো অন্ধকার যেন আবারও ফিরে আসছে তাঁর জীবনে। আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দৃশ্যম ৩।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..