সর্বশেষ :
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ইমানের নিরাপদ দুর্গ মদিনা মুনাওয়ারা বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো সৌরজগতের দূরবর্তী বরফাচ্ছন্ন মহাজাগতিক বস্তুর চারপাশে মিলল বায়ুমণ্ডল সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল ওপেনএআইয়ের নতুন মূল্য নীতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি বাজার মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

‘মা ফোন করে বললেন বাবা আর নেই’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১১, | ১৩:০০:৩২ |
বার্সেলোনার শিরোপা উদযাপনের সময় আবেগপ্রবণ হান্সি ফ্লিক চোখের জল ধরে রাখতে পারছিলেন না। এল ক্লাসিকোর ঘন্টাখানেক আগেই বাবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর শুনেছিলেন। ব্যক্তিগত এই বড় ট্র্যাজেডি সত্ত্বেও জার্মান এই কোচ টাচলাইনে দাঁড়িয়ে দলকে দিকনির্দেশনা দিয়েছেন। রিয়াল মাদ্রিদকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই বাবার স্মৃতির প্রতি এই শিরোপা উৎসর্গ করেন ফ্লিক।

তিনি বলেন, ‘আজ সকালে মা আমাকে ফোন করে বললেন যে বাবা আর নেই। আমি ভেবেছিলাম খবরটি লুকিয়ে রাখব নাকি আমার দলকে জানাব। আমার কাছে এই দল একটি পরিবারের মতো।’

ক্যাম্প ন্যূতে এল ক্লাসিকো শুরুর আগে ফ্লিকের বাবার স্মরণে স্টেডিয়ামে এক মিনিটের নীরবতা পালন করা হয়; সে সময় কোচিং স্টাফদের ফ্লিককে সান্ত্বনা দিতে দেখা যায়।

জয়ের পরপরই শুরু হওয়া শিরোপা উদযাপনের সময় আবেগাপ্লুত ফ্লিক বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল এবং এই দিনটির কথা আমি কখনোই ভুলব না।’  

এসময় ফ্লিক তার শিষ্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমি পুরো স্কোয়াড এবং যারা আমাদের সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বড় কথা হলো, এমন একটি দারুণ দল পেয়ে আমি খুবই গর্বিত। সবকিছুর জন্য ধন্যবাদ।’

এমনিতে মাপা কথা বলা মানুষ হিসেবে পরিচিত ফ্লিক তার বিজয় পরবর্তী বক্তব্যটি বেশ সংক্ষিপ্ত ও সাবলীল রাখেন। বার্সা কোচ আবারও সব কৃতিত্ব খেলোয়াড়দের দেন এবং সমর্থকদের জানান ধন্যবাদ, ‘প্রতিটি ম্যাচে লড়াই করার এই দৃঢ় সংকল্পের জন্য আপনাদের ধন্যবাদ। আমি সত্যিই এটার প্রশংসা করি। আমার দলটি চমৎকার এবং আমি অত্যন্ত আনন্দিত। আমি আমার খেলোয়াড়দের নিয়ে অনেক গর্বিত। সমর্থকদের সাথে এই আবহে, একটি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এখানে থাকাটা রোমাঞ্চকর। এখন আমার মনে হয় আমাদের উদযাপন করা উচিত।’

জয়ের পর উদযাপনের সময় বার্সা খেলোয়াড়রা ফ্লিককে শূন্যে ছুড়ে দিয়ে তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানান।

ফ্লিক বলেন, ‘তারা যা করেছে তা অবিশ্বাস্য, এই মুহূর্তটি আমি কখনোই ভুলব না। এই ক্লাবের হয়ে কাজ করা এবং বার্সেলোনায় থাকাটা আমি সত্যিই উপভোগ করি; এখানকার মানুষ আমার প্রতি অনেক সদয়।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..