✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

আবার হামলা হলে পারমাণবিক বোমা তৈরির হুমকি ইরানের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১২, | ১৯:৩১:০৩ |

ইরান আবার কোনো হামলার শিকার হলে পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী বা ৯০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই হুমকি দেন ইব্রাহিম রেজায়ি।

পোস্টে ইব্রাহিম রেজায়ি লিখেছেন, ‘আবারও হামলা হলে ইরানের অন্যতম বিকল্প হতে পারে ৯০ শতাংশ পর্যন্ত (এটি পারমাণবিক বোমা তৈরির উপযোগী মাত্রা) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করব।’

এমন এক সময়ে এই হুমকি এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ আলোচনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ইরানের প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘আবর্জনা’ বলে প্রত্যাখ্যান করেছেন।

আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়টি বরাবরই বিরোধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে।

সূত্র : রয়টার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..