✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মাছ ধরতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৯:০৫:৫৫ |

সাতক্ষীরার তালা উপজেলার গোপালপুর সুইস গেট কালিবাড়ি সংলগ্ন খালপাড় থেকে শওকত সরদার (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ইসলামকাটির ঘোনা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ইউসুফ সরদার।

পরিবারের সদস্যরা জানান, রবিবার ফজরের নামাজ শেষে শওকত সরদার বাড়ি থেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের মাধ্যমে তারা জানতে পারেন, গোপালপুর সুইস গেট সংলগ্ন খালে মাছ ধরার অবস্থায় এক বৃদ্ধ পড়ে আছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে খালে মাছ ধরার সময় দূর থেকে একজন ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। কাছে গিয়ে জালসহ অবস্থায় ওই ব্যক্তিকে মৃত দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানানো হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ওসি শহিদুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..