সর্বশেষ :
জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী, হাসপাতালে ভর্তি পুলিশ বাহিনী চেইন অব কমান্ড মেনে কাজ না করলে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী পশুর হাটে জাল নোট শনাক্তে বুথ বসাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ ইমানের নিরাপদ দুর্গ মদিনা মুনাওয়ারা বিশ্বকাপের সেই পেনাল্টি এখনো ভুলতে পারেননি বাজ্জো সৌরজগতের দূরবর্তী বরফাচ্ছন্ন মহাজাগতিক বস্তুর চারপাশে মিলল বায়ুমণ্ডল সাফ শিরোপা জেতায় র‌্যাংকিংয়ে এগিয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল ওপেনএআইয়ের নতুন মূল্য নীতিতে বদলে যাচ্ছে প্রযুক্তি বাজার মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ৬০ পৃষ্ঠার হাতে লেখা কোরআন যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

বিচারকের সামনেই বিষ খেলেন বিচারপ্রার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ১৮:২৪:১০ |

ফেনীতে আদালতে মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই বিষপান করেছেন এক নারী বিচারপ্রার্থী। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই নারীর বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।

রবিবার দুপুরে ফেনী জেলা দায়রা ও জজ আদালতের ফুলগাজী আমলি আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।

আদালতের পেশকার জসিম উদ্দিন ও বাদীপক্ষের আইনজীবী জানান, ওই নারী প্রেম করে ২০২৫ সালে ফুলগাজীর বাসিন্দা ও চার সন্তানের জনক আকবর হোসেনকে বিয়ে করেন। বিয়ের পর দাম্পত্য কলহের জেরে চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি স্বামীর বিরুদ্ধে মামলা করেন। আজ ছিল মামলার শুনানির দিন।

শুনানির সময় বাদী ও বিবাদী উভয়েই আদালতে উপস্থিত ছিলেন। বিচার কার্যক্রম চলাকালে হঠাৎ ক্ষোভ ও হতাশা থেকে ওই নারী বিষপান করেন। পরে আদালতে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওই নারীর বোন জানান, স্বামীর বিরুদ্ধে কাবিন আদায়ের মামলার শুনানি শেষে আদালত আকবর হোসেনকে জামিন দেন। জামিনের আদেশ শোনার পর আদালত প্রাঙ্গণে বিচারকের সামনেই ওই নারী সঙ্গে থাকা বিষ পান করেন। এর আগে তার স্বামী ফোনে তাকে ‘মরে যেতে’ বলেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বিষক্রিয়ার লক্ষণ নিয়ে ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..