✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

আল-জাজিরার বিশ্লেষণ

সরাসরি যুদ্ধে না জড়িয়ে যেভাবে ইরানকে সহায়তা করছে চীন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-১০, | ০০:১১:৪৩ |
কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহকারী অধ্যাপক মুহানাদ সেলুমের মতে, ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সরাসরি প্রভাবিত করছে। 

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই যুদ্ধে চীন ইরানের পক্ষে সরাসরি সামরিক হস্তক্ষেপ করেনি, কারণ এর পরিণতি বেইজিংয়ের জন্য অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। তবে একই সঙ্গে চীন ইরানকে সম্পূর্ণ একা ছেড়ে দিতেও রাজি নয়, কারণ তারা চায় না বিশ্বব্যবস্থায় এমন একটি চিত্র তৈরি হোক যেখানে যুক্তরাষ্ট্র একাই সবকিছু নিয়ন্ত্রণ করছে।

সেলুম উল্লেখ করেন, চীন ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানবিরোধী প্রস্তাবের বিরুদ্ধে তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে তেহরানকে কোণঠাসা করার লক্ষ্যে তোলা প্রস্তাবগুলোতে চীন বাধা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেইজিং ইরানকে সরাসরি সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা না করলেও, পর্দার আড়ালে কারিগরি সহযোগিতা অব্যাহত রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

অধ্যাপক সেলুম আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিছু চীনা কোম্পানি হয়তো ইরানকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। অর্থাৎ চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও কূটনৈতিক ও কারিগরি পন্থায় ইরানের পাশে থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। 

রাজনৈতিক এই সমীকরণটি চীনের জন্য একদিকে যেমন ঝুঁকিপূর্ণ, অন্যদিকে বিশ্বরাজনীতিতে তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..