✕

সর্বশেষ :
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ নম্বরে ওঠার হাতছানি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত, থাকছে যে সুবিধা হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন হাইব্রিড মডেলে করার ভাবনা ক্যান্সারসহ ৭ রোগে আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদনের নির্দেশ শিকারিদের ফাঁদে হুমকিতে প্রকৃতির বন্ধু বক সৌদির শোধনাগারে হুতির হামলা, অপরিশোধিত তেলের দাম বেড়ে ১০৭ ডলার সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের বেতনের বাইরে ইনফান্তিনো পেলেন ২১ কোটি টাকা, প্রকাশ করেনি ফিফা প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-০৯, | ১৩:৫০:৫৯ |
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব এখনো পর্যালোচনা করছে ইরান।  ‘যথাসময়ে’ এর জবাব দেওয়া হবে।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। 

একইসঙ্গে বাঘেই যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘এসব সময়সীমা বা চাপ সৃষ্টির কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না।’

ইরানি কর্মকর্তাদের মতে, প্রস্তাবিত চুক্তিটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পাশাপাশি তেহরানের ক্ষমতার বিভিন্ন স্তরের অনুমোদনও প্রয়োজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রক্রিয়ায় পার্লামেন্টের শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতা আলি খামেনির অনুমোদন প্রয়োজন। 

খামেনির চূড়ান্ত সম্মতির পরই ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে।

এদিকে, সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে দ্রুত তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। 

রুবিও বলেন, ইরানের সেই জবাবে কী থাকছে, তা দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরানের প্রতিক্রিয়াটি ইতিবাচক হবে, যা উভয় পক্ষকে একটি গুরুত্বর ও ফলপ্রসূ আলোচনার প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সহায়ক হবে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..